
ব্যক্তিগত উদ্যোগে এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং স্বাবলম্বী হতে সাহায্য করেছেন।
প্রথাগত রাজনীতির গণ্ডি পেরিয়ে ফজলে হুদা বাবুল একজন সফল ও আধুনিক করপোরেট ব্যক্তিত্ব। তিনি জানেন কীভাবে একটি ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে হয় এবং বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করতে হয়। তাঁর দীর্ঘদিনের করপোরেট অভিজ্ঞতা, নিপুণ ব্যবস্থাপনা এবং ভিশনারি চিন্তা-ভাবনা নওগাঁ-৩ আসনকে একটি ‘স্মার্ট জনপদ’ হিসেবে গড়ে তোলার মূল চাবিকাঠি। তিনি কেবল আবেগের বুলি আওড়ান না, বরং মেধা ও যোগ্যতা দিয়ে সমস্যার টেকসই সমাধান এবং উন্নয়নে বিশ্বাসী।